• জাতীয়

‎ওয়াইপা অ্যাওয়ার্ডসে বিশেষ স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আয়োজিত অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।
‎
‎বিশ্বের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ওয়াইপার উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনের অংশ হিসেবে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোকে এ পুরস্কার দেওয়া হয়।
‎
‎স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জনের ভিত্তিতে স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী এ বিশেষ স্বীকৃতির জন্য সংস্থা নির্বাচন করে।
‎
‎এ স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, বিনিয়োগকারীদের সহায়তা জোরদার এবং বিনিয়োগসংক্রান্ত প্রাতিষ্ঠানিক কার্যক্রম সহজ ও কার্যকর করতে সরকারের চলমান সংস্কার উদ্যোগের স্বীকৃতি মিলেছে।
‎
‎ইনভেস্ট বাংলাদেশ জানায়, ২০২৫ সালে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন সংস্কার উদ্যোগ গ্রহণের আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হয়। এসব সংস্কারের মধ্যে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিদেশ থেকে ঋণ গ্রহণ ও বিনিয়োগের মূলধন প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ উল্লেখযোগ্য।
‎
‎এ ছাড়া অ্যাম্বাসেডর কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে ইয়ংওয়ানসহ বড় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হয়। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাতও চিহ্নিত করা হয়েছে।
‎
‎এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ইনভেস্ট বাংলাদেশ ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে। এতে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা সহজলভ্য করা এবং সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। গত সেপ্টেম্বরে এ কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়।
‎
‎একই সময়ে কয়েকটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ গঠিত হয়। এর ফলে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে এসেছে।
‎
‎পুরস্কারের বিচারকমণ্ডলী বাংলাদেশের সমন্বিত ডিজিটাল বিনিয়োগ সেবা প্ল্যাটফর্ম ‘বাংলাবিজ’-এর কার্যক্রম বিশেষভাবে উল্লেখ করেছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা ৪৭টি সরকারি সংস্থার ১৪২টির বেশি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
‎
‎এ ছাড়া এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে ইনভেস্ট বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করা হয়েছে।
‎
‎ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এ স্বীকৃতির জন্য সরকার ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সংস্কার উদ্যোগগুলোতে সমর্থন দেওয়ায় সরকার ও অংশীজনদের ধন্যবাদ জানাই। বিনিয়োগকারীদের আরও সহজে, দ্রুত ও কার্যকরভাবে সেবা দিতে প্রতিদিন কাজ করা ইনভেস্ট বাংলাদেশের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টারই এ স্বীকৃতি।
‎
‎সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে আসা প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে ইনভেস্ট বাংলাদেশ।
‎
‎এসব সম্ভাব্য বিনিয়োগকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়া সংস্থাটির অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

১

নিউজ ডেস্কঃদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ...

image

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

২

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে বাংলাদ...

image

অবকাঠামো উন্নয়নে সরকারের পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার প্...

৩

নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি...

image

‎রাষ্ট্রপতির সঙ্গে এসএম হলের অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...

image

রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্র...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থা...

  • company_logo