• লিড নিউজ
  • জাতীয়

‎রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
‎
‎সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে।
‎
‎তিনি বলেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।
‎
‎রাষ্ট্রপতি এসময় যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
‎
‎সাক্ষাৎকালে তারা বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
‎
‎ডাচেস অব এডিনবার্গ সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে তার তিন দিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংসহ (বিপসট) বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।
‎
‎রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।
‎
‎এসময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

১

নিউজ ডেস্কঃদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ...

image

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

২

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে বাংলাদ...

image

অবকাঠামো উন্নয়নে সরকারের পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার প্...

৩

নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি...

image

‎রাষ্ট্রপতির সঙ্গে এসএম হলের অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...

image

রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্র...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থা...

  • company_logo