• জাতীয়

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সংসদে উত্থাপন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ণ এবং সমন্বিত অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। 

দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জনপদে অপরিকল্পিত নগরায়ণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণের জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ গড়ে তোলার উদ্যোগ হিসেবে বিলটি আনা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে উত্থাপন করেন। 

ওই সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিলটি উত্থাপনের পর পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উত্তরাঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্য ও শিল্পকেন্দ্র বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের ব্যাপক ঘনত্ব রয়েছে। এই অঞ্চলের দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি বিশেষায়িত উন্নয়ন কর্তৃপক্ষের বিকল্প নেই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) আদলেই মূলত বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত এই কর্তৃপক্ষের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বগুড়া অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা, দুর্যোগসহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা এবং তথ্যপ্রযুক্তি ও উদীয়মান পর্যটনশিল্পের যথাযথ বিকাশ সাধন। এর মাধ্যমে দীর্ঘ মেয়াদে এই অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের ভৌগোলিক ও প্রশাসনিক আওতাধীন এলাকা হবে বর্তমান বগুড়া সিটি করপোরেশন এবং সরকার কর্তৃক পরবর্তী সময়ে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত অন্যান্য আশপাশের এলাকা। সরকারের পক্ষ থেকে গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমেই নির্ধারিত তারিখে আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

এর আগে, গত ২৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে খসড়া আইনটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। পরবর্তীতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে প্রয়োজনীয় ভেটিং সম্পন্ন করার পর এটি সংসদে উপস্থাপনের জন্য প্রস্তুত করা হয়। 

যেহেতু প্রস্তাবিত আইনটি একটি অর্থবিল, তাই সংবিধানের বিধান অনুযায়ী সংসদে উত্থাপনের পূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অর্থ বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির পূর্বানুমোদন ও সুপারিশ গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্টার নিয়োগের সিদ্ধান্ত বাতিলে...

১

নিউজ ডেস্ক :  প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ...

image

নেতৃত্ব ও বৈশ্বিক কূটনীতি বিকাশে কুমিল্লায় ‘মডেল জাতিসংঘ’...

২

নিউজ ডেস্ক :  কুমিল্লায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও কূটনৈ...

image

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

৩

নিউজ ডেস্কঃ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদা...

image

বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য করেছিল স্বৈরাচার ...

৪

নিউজ ডেস্কঃ শ্রমিকদের জন্য ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাত...

image

শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধা...

৫

নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘো...

  • company_logo