ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে তীব্র গরম অনুভূত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে বইতে থাকে দমকা হাওয়া। কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। এতে দুপুরের গরম থেকে স্বস্তি মেলে নগরবাসীর। তবে বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকায় ব্যাপক বজ্রপাতও হয়েছে।
রাজধানীর উত্তরা, বিমানবন্দর, কুড়িল, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এ ছাড়া গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টিপাত হয়েছে।
এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।
নিউজ ডেস্কঃ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদা...
নিউজ ডেস্কঃ শ্রমিকদের জন্য ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাত...
নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘো...
নিউজ ডেস্ক : শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ...
নিউজ ডেস্কঃ অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ...

মন্তব্য (০)