ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল করেছেন বলে মনে করছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেছেন, পাসপোর্ট চাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা এমন একটি বার্তা দিয়েছেন যে, বাংলাদেশে ফিরে বিচার মোকাবিলার মতো পরিস্থিতি রয়েছে। এতে তাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ প্রয়োগের সুযোগ আরও জোরালো হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শেখ হাসিনা।
এর আগে বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন শেখ হাসিনা। সোমবার করা ওই আবেদনের বিষয়টি রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে জানা গেছে।
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি উল্লেখ করে আসিফ নজরুল তার পোস্টে বলেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। এর অর্থ, তিনি মনে করছেন বাংলাদেশে এসে বিচার মোকাবিলার মতো পরিস্থিতি রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে।
আসিফ নজরুল বলেন, ‘প্রত্যর্পণের আবেদন করা একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।’
তিনি আরও বলেন, ‘পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা সেই পথই সহজ করে দিয়েছেন। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য হবে না। ভারতের কাছে প্রত্যর্পণের দাবি আরও জোরালোভাবে জানানোর সুযোগ তৈরি হয়েছে।’
শেখ হাসিনার উদ্দেশে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’
রাজনৈতিক খবর পড়ুন
নিউজ ডেস্কঃ অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে তীব্র গ...
নিউজ ডেস্কঃ বিরোধীদলের সংসদ সদস্যদের আসনের মসজিদ-মন্দির ও ইউ...
নিউজ ডেস্কঃ সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে,...
নিউজ ডেস্ক : গত ১৮ মাসে দেশে কর্মসংস্থান বাড়েনি, বরং বি...

মন্তব্য (০)