• জাতীয়

শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদনে অথরাইজেশন নেই: দিল্লির বাংলাদেশ হাইকমিশন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লি হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে।

এতে আরও বলা হয়েছে, আদৌ অনুরোধটি সঠিক কি না-সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

এদিকে ভারতে পলাতক শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

মন্তব্য (০)





image

নতুন দায়িত্বে পাঁচ এমপি

১

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে প...

image

এমপি গাজী নজরুল গ্রেফতার অবস্থায় কারাগারে আছেন, সংসদকে জা...

২

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্...

image

‎স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলা...

৩

নিউজ ডেস্কঃ স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থার দিক থেকে সার...

image

‎আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স...

৪

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরে...

image

‘বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষায় বিশ্বের অন্যতম শীর্ষ অবদ...

৫

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের অন...

  • company_logo