ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (সোমবার, ৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
তিনি জানান, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুদক।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট গ্রহণের অভিযোগে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় বিচারিক আদালত শেখ হাসিনাকে মোট ৩৬ বছরের কারাদণ্ড দেন।
সম্প্রতি দেশে ফিরতে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে দুদক জানিয়েছে, তাকে দেশে ফিরতে হলে আসামি হিসেবে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এদিকে, এদিন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দম্পতি অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক।
অন্যদিকে, ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউনিপে টু ইউ-এর পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি।
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে প...
নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্...
নিউজ ডেস্কঃ স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থার দিক থেকে সার...
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত সাবেক প্...
নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরে...

মন্তব্য (০)