ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইয়াবা আত্মসাতের অভিযোগে তাঁদের হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
নিহত দুজন হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মোক্তার আহমেদ ও তুলাতুলি গ্রামের মোহাম্মদ আকবর। জীবিত উদ্ধার হওয়া দুজন হলেন হোয়াইক্যংয়ের তুলাতুলি গ্রামের মো. ইলিয়াস ও দৈংগ্যাকাটা গ্রামের আলী আহমদ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে টেকনাফে হ্নীলা পশ্চিম পানখালি ও লেচুয়াপ্রাং পেয়ারা বাগান পাহাড় এলাকা পাশের পাহাড়ি এলাকা থেকে মরদেহ দুটি ও আহত দুজনকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পানখালী বন বিট কার্যালয়ের পাশে কয়েকজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের উদ্ধারে এগিয়ে গিয়ে মোক্তার কামাল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা।
এ সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলী এলাকার আবুল হোসেনের ছেলে ইলিয়াস ও একই এলাকার আলী আহমদকে।
পরে পাহাড়ি এলাকার পাশে লেচুয়াপ্রাংয়ের একটি পেয়ারা বাগান থেকে মোহাম্মদ আকবরের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আহত ইলিয়াসের ভাষ্য, চেকপোস্টের কারণে ইয়াবার চালান পাচার করতে না পেরে মাদক কারবারিরা তাঁদের চারজনকে দিয়ে টেকনাফের হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটা পাহাড়ি এলাকা দিয়ে ইয়াবার চালান পাচারের দায়িত্ব দেয়। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা ডাকাত দলের হাতে পড়ে যায়। পরে বাকি ৭০ হাজার পিস ইয়াবা হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার বাসিন্দা মিজানের কাছে ফেরত দেওয়া হয়।
ইলিয়াস আরও জানান,হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার আব্দুল্লাহর ছেলে মিজানসহ কয়েকজন তাঁদের চারজনকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিচারের কথা বলে গত সোমবার রাতে হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে তাঁদের পাহাড়ি এলাকায় নিয়ে ইয়াবা আত্মসাতের অভিযোগে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে মোক্তার আহমেদ ও মোহাম্মদ আকবরের মৃত্যু হয়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হ্নীলা
পাহাড়ি এলাকা থেকে দু'জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর কবরস্থানের দীর্ঘদিনের অবহেল...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ...
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-...
লালমনিরহাট প্রতিনিধি::ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছে পানি দেওয়াকে ...

মন্তব্য (০)