• সমগ্র বাংলা

গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : পল্লী সঞ্চয় ব্যাংকের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনসহ পদোন্নতি ও পদবির নাম পরিবর্তনের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় সারাদেশের ন্যায় গোপালপুর উপজেলা পরিষদের বিআরডিবি মাঠসংলগ্ন পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া, পদবির নাম পরিবর্তন না হওয়া এবং সাংগঠনিক কাঠামো অনুমোদন না হওয়ায় তাঁদের মধ্যে সৃষ্ট হতাশার বিষয়টি তুলে ধরেন।

তাঁদের দাবি, ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হলেও দীর্ঘদিনেও তা অনুমোদন করা হয়নি। দ্রুত এই কাঠামো অনুমোদন করা হলে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে।

এ সময় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।

মন্তব্য (০)





image

নড়াইলে সুপারি গাছ লাগানো কে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছে পানি দেওয়াকে ...

image

পাবনা-সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযান: ১০৩ আগ্নেয়াস্ত্রসহ ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক...

image

পাবনার ফরিদপুরে বিভিন্ন মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ...

image

চাটমোহরে যানজট নিরসনে দুই ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের যানজট নিরসন ও সড়কে...

image

ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগুন ও বিস্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক

৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-চুয়াডা...

  • company_logo