ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: "জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য"এই প্রতিপাদ্যে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলার মুনস্টার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ আফরোজা খাতুন। নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে আলোচনায় অংশ নেন,লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সেলিম মিয়া,কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন। এ সময় ভোক্তাদের মাঝে মানসম্মত,নিরাপদ খাদ্যের বাজার নিশ্চিত করার তাগিদ দেয়া হয়।এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ীগন অংশ নেন।
নিউজ ডেস্কঃ ঢাকার সাভার ও আশুলিয়ায় বিভিন্ন কারখান...
নিউজ ডেস্কঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নি...
নিউজ ডেস্কঃ ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গাজীপ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে নাশকতার মামলার বাদীকে আদালত প...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের...

মন্তব্য (০)