• লিড নিউজ
  • জাতীয়

‎রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি তিনি শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তাসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।
‎
‎আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় ‘প্রি-সিএইচওজিএম’ কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের রিট্রিট সেশনে তিনি এ আহ্বান জানান।
‎
‎হুমায়ুন কবির তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
‎
‎তিনি বলেন, ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোকে নতুন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
‎
‎উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলমান কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এখন অ্যান্টিগুয়া ও বারবুডা সফর করছেন।

মন্তব্য (০)





image

গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি ...

১

নিউজ ডেস্কঃ গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও ...

image

‎মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারীরা

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজু...

image

‎শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থা...

৩

নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্...

image

হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ

৪

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মা...

image

মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজু...

  • company_logo