• লিড নিউজ
  • জাতীয়

‎শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করা সত্ত্বেও চলমান আন্দোলনে সহিংসতা ও নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের লুটপাটের অর্থ বিনিয়োগের সংযোগ থাকতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
‎
‎আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‎
‎পোশাক খাতের আন্দোলন ও নাশকতার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানিয়েই সরকার পূর্বনির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছে। ফলে এখন আর শ্রমিকদের মূল আন্দোলন বা দাবির যৌক্তিকতা থাকার কথা নয়। কিন্তু এর মধ্যেও যারা সহিংস আচরণ করছে, তাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না।
‎
‎গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট চক্র বা নিষিদ্ধ দলটির কাছে থাকা প্রচুর লুটপাটের টাকা খরচ করে কোথাও না কোথাও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যার সাথে শ্রমিক আন্দোলনের সংযোগ থাকতে পারে। সরকার ও প্রশাসন এটি কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তবে এর মানে ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার পথ তৈরি করা হচ্ছে— সরকার সেটা মনে করে না।
‎
‎উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তিনি আসতে চাইলে সরকার কোনো বাধা দেবে না।
‎
‎এছাড়া বিগত আমলের মতো নির্বিচারে বা মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সংস্কৃতি থেকে পুলিশ বাহিনীকে বের করে আনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, পুলিশের আইনি অধিকার রয়েছে পরিস্থিতি সাপেক্ষে বলপ্রয়োগ করার, তবে তা যেন সুনির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে নিশ্চিত করে পরিচালিত হয়।
‎
‎জ্বালানি ও রান্নার গ্যাসের (এলপিজি বা এলএনজি) মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং এলএনজি আমদানিতে খরচ অনেক বেড়ে গেছে। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে রেকর্ড পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। কিন্তু অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা বিবেচনা করে সরকারকে কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। আর এই চাপ কারো না কারো ওপর পড়ছে। আমাদের মাথায় রাখতে হবে— ভর্তুকি দেওয়ার সামর্থ্য সরকারের ক্রমাগত কমছে।
‎
‎জনগণের দীর্ঘমেয়াদী কল্যাণ ও রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করেই সরকার এই পদক্ষেপগুলো নিচ্ছে বলে তিনি জানান।
‎
‎ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি ...

১

নিউজ ডেস্কঃ গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও ...

image

‎মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারীরা

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজু...

image

‎রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

৩

‎নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও ম...

image

হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ

৪

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মা...

image

মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজু...

  • company_logo