ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে, তারা কেউ শ্রমিক নয়, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় গার্মেন্টস পরিস্থিতি পরিদর্শন গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত গার্মেন্টস শিল্পে নাশকতার অভিযোগে সাভার-আশুলিয়া ১৫ জনকে আটক করা হয়ে। যারা গার্মেন্টস শিল্পে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আশুলিয়া ও সাভার এলাকায় নিরাপত্তার কোনো অভাব নেই। এখানে ভালো পরিবেশ বিরাজ করছে। এখানে জেলা পুলিশ, শিল্প-পুলিশ, এপিবিএন, পোশাকি পুলিশ ও সিভিল পুলিশ রয়েছেন। আমরা ফ্যাক্টরির (কারখানা) নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা দিচ্ছি। যার ফলে সাভার-আশুলিয়ায় ফ্যাক্টরি চলছে।
তিনি ফ্যাক্টরি মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি আপনারা নিশ্চিন্তে কাজ করেন। এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও ...
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজু...
নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও ম...
নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্...
নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মা...

মন্তব্য (০)