ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদে ‘Inclusive Interactive Capacity Building Discussions on Gender Stereotypes, Digital Safety, Media Literacy, and Advocacy’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় যুবসমাজ, যুব সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ ৪০ জন অংশ নেন।
ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার মূল উদ্দেশ্য ছিল যুবসমাজের অংশগ্রহণ বাড়ানো, জেন্ডার সমতা ও সামাজিক বৈষম্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা। দিনব্যাপী আলোচনায় জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণমূলক সেশন পরিচালিত হয়।
ফ্যাসিলিটেটর ও ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের কো-ফাউন্ডার এবং সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের সীমান্তবর্তী অঞ্চলের জন্য অনেক বেশি প্রয়োজন।”
আরেক ফ্যাসিলিটেটর জাকিয়া সুলতানা নদী বলেন, “আমাদের এ উদ্যোগ একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলেই আমাদের বিশ্বাস।”
অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার (জেন্ডার অ্যান্ড সিভিল সোসাইটি) মুশফিকা জামান সাতিয়ার ও কন্ট্রোলার হ্যারি মোরিল; জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সৌরভ সাহা ও ফান্ডরেইজিং অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কামরুল কিবরিয়া আয়ন; এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রামস ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী, ডেপুটি ডিরেক্টর নীলিমা ইয়াসমিন, কনসোর্টিয়াম অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার মো. হুশাইন শাকির ও জেন্ডার স্পেশালিস্ট ফারজানা আক্তার রূপাসহ অন্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের মিল অফিসার মালিহা নাজ জারিন ও প্রজেক্ট অফিসার আসিফ মাহমুদ।
নড়াইল প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠার সহিং...
ময়মনসিংহ প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের ...
নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
নিউজ ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য বৃহ...
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের মা...

মন্তব্য (০)