ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, নড়াইলের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি রোড শো বের করা হয়। রোড শো শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী, বিআরটিএ কর্মকর্তা তারিক হাসান, জেলা জামায়াতে ইসলামীর নেতা হেমায়েতুল হক হিমু এবং নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।
বক্তারা সড়কে শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সকলের সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন শ্রমিক নেতা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।###
নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
নিউজ ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য বৃহ...
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের মা...
পাবনা প্রতিনিধি : পাবনায় রিকশায় করে যাওয়ার সময় বাসের ধাক্কায়...
নিউজ ডেস্কঃ পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবা...

মন্তব্য (০)