ছবিঃ সংগৃহীত
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল ও নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযান চালিয়ে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মথুরাপুর বিলে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে পুকুর খননের কারণে এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকারি রাস্তা। এ সময় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে নূরপুর সোলাখুড়া বিলে অভিযান চালিয়ে একই অপরাধে আব্দুস সালাম (৬২) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপপরিদর্শক এসএম আব্দুল আলিম, উপপরিদর্শক রাব্বি ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
নিউজ ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য বৃহ...
পাবনা প্রতিনিধি : পাবনায় রিকশায় করে যাওয়ার সময় বাসের ধাক্কায়...
নিউজ ডেস্কঃ পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবা...
নড়াইল প্রতিনিধি : “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বা...

মন্তব্য (০)