ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।
ইসলামি প্রজাতন্ত্র যত দিন চাইবে, তত দিন এই নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
মঙ্গলবার (২০ অক্টোবর) মধ্যাঞ্চলীয় শহর খোমেইনে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইজাদি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আইআরজিসির নৌবাহিনী ও মহাকাশ বাহিনীর কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা সক্ষমতায় শ্রেষ্ঠত্ব রয়েছে।
তিনি আরও বলেন, শত্রুপক্ষ জনগণকে পরিস্থিতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে দেশের অর্জনগুলো সুরক্ষিত রাখা এবং শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে জনগণের উপস্থিতি ও সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...
নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...
নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় পরিসরে কর্মসংস্থান...

মন্তব্য (০)