• আন্তর্জাতিক

ইরানের শাসনব্যবস্থা এতটাই উগ্র যে তা উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল: নেতানিয়াহু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের শাসনব্যবস্থা এতটাই উগ্র যে তা উৎখাতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও নির্মূল করা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকটি প্রথমে গোপন রাখা হলেও পরে হেগসেথসহ সংশ্লিষ্টরা এর বিষয়টি নিশ্চিত করেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি হেগসেথ বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২০ অক্টোবর) সাংবাদিকদের হেগসেথ বলেন, ‘আমি সেখানে আমাদের সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগও হয়েছে। অবশ্য আমাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে আমি কথা বলব না। তবে তারা ভালো অংশীদার। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। তার দাবি, এর ফলে হিজবুল্লাহরও পতন ঘটবে।

লেবানন সীমান্তের কাছে কিরিয়াত শমোনায় নবপ্রতিষ্ঠিত তেল হাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, হিজবুল্লাহকে পিছু হটানোর ক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী বড় অগ্রগতি অর্জন করেছে। তবে এখনো কাজ শেষ হয়নি। আমি কাজটি শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘কাজ শেষ করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। এটিই এই বিষাক্ত অক্টোপাসের মাথা। মাথাটি কেটে ফেললে পুরো দেহের পতন হবে। তখন লেবাননের সঙ্গেও আমাদের শান্তি প্রতিষ্ঠিত হবে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইরানের শাসনব্যবস্থাকে নির্মূল করার কাজ আমাদের সম্পন্ন করতে হবে। এটিই প্রধান লক্ষ্য। এ বিষয়ে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছি, যার মধ্যে গত পরশুর আলোচনাও রয়েছে।’

নেতানিয়াহুর দাবি, ইরানের বর্তমান শাসনব্যবস্থা ক্ষমতায় থাকলে দেশটি দুর্বল ও ক্ষতিগ্রস্ত হলেও আবারও পারমাণবিক বোমা তৈরি এবং ‘প্রতিরোধ অক্ষ’ পুনর্গঠনের চেষ্টা করবে। তার মতে, এই শাসনব্যবস্থা এতটাই উগ্র যে এক বছর আগে তারা যা করার চেষ্টা করেছিল, আবারও তা করতে পারে। ইসরায়েল তখন সেই প্রচেষ্টা থামিয়ে দিয়েছিল বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘এটি ঠেকানোর একমাত্র উপায় হলো এই শাসনব্যবস্থার পতন ঘটানো। এরপর হিজবুল্লাহকে নির্মূল করার পথও তৈরি হবে।’

সূত্র : টাইমস অব ইসরায়েল

মন্তব্য (০)





image

হামাস ফ্রান্সে পৌঁছাবে, মাখোঁকে আগেই সতর্ক করেছিলাম: নেতা...

১

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সজুড়ে চলমান দাঙ্গা নিয়ে দেশটির প্রে...

image

বিক্ষোভে ভাঙচুর-লুটপাটের শাস্তি বাড়াচ্ছে ইতালি

২

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে বিক্ষোভের সময় সহিংসতা, ভাঙচু...

image

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধ...

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য ক...

image

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার...

image

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

৫

আন্তর্জাতিক ডেস্ক: তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্...

  • company_logo