• বিনোদন

‎দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়ন এবং সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দেশের চলচ্চিত্রের মানোন্নয়ন এবং সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক। চলচ্চিত্রকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

‎সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাহী কমিটির সঙ্গে সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
‎
‎সিনেমা হল বাঁচাতে সরকার এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, হোম থিয়েটার কিংবা মোবাইলের কারণে সিনেমা হল বিলুপ্ত হয়ে যাবে, এমন আশঙ্কার সঙ্গে তিনি একমত নন। হলে সিনেমা দেখার পরিবেশ ও আমেজ আলাদা।
‎
‎প্রতিমন্ত্রী জানান, বিদেশি চলচ্চিত্র আমদানির ক্ষেত্রে দেশের সংস্কৃতি ও অর্থনীতির বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। এ ছাড়া নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে ভালো শিল্পী উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‎
‎এসময় ই-টিকিটিং বাস্তবায়নে প্রদর্শক সমিতির সহযোগিতা প্রত্যাশা করেন ইয়াসের খান চৌধুরী।

মন্তব্য (০)





image

ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান

১

নিউজ ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান নিজের ইউটিউব চ্যানে...

image

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সামাজিক মাধ্যমে...

image

১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’

৩

বিনোদন ডেস্ক : ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল আসিফ আকবরের কণ্ঠে &...

image

স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা প...

৪

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর হৃদরোগে ...

image

কানাডার পুলিশ কর্মকর্তা জায়েদ খান, নেপথ্যে যে কারণ

৫

স্পোর্টস ডেস্ক : কানাডার পুলিশের পোশাকে ঢাকাই সিনেমার চিত্রন...

  • company_logo