• বিনোদন

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া আসামি খলনায়ক আশরাফুল হক ডনের ফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন শুনানি শেষে ডনের এই আইনজীবী সাংবাদিকদের বলেন, সিনেমার দৃশ্যের প্রয়োজনে ডন ভিলেন, বাস্তবে না। এ মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।

জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবীরা আরও উল্লেখ করেন, সালমান শাহের মৃত্যুর দুইটি সুরতহাল রিপোর্ট দুইটি পোস্টমর্টেম রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট ও রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি আসামিপক্ষের। এজন্য ডন জামিনের হকদার বলেও উল্লেখ করা হয় আবেদনে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে। পরে ১২ আগস্ট আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিআইডি।

মন্তব্য (০)





image

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

১

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্...

image

‎যে ভালোবাসা শুরু হয়েছিল ‘জাদুকর’-এ, শেষ হলো বিচ্ছেদের সি...

২

‎বিনোদন ডেস্কঃ তারকাদের প্রেমের গল্পে দর্শকের আগ্রহ বরাব...

image

৯ মাস পর ফেসবুক লাইভে তানিয়া বৃষ্টি, যা বললেন অভিনেত্রী

৩

বিনোদন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে অসুস্থ হয়...

image

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

৪

বিনোদন ডেস্ক : আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঢাল...

image

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জান...

৫

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরু...

  • company_logo