• বিনোদন

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সামাজিক মাধ্যমে প্রায়ই খবরের শিরোনামে আসেন। কখনো তার বিরুদ্ধে সহশিল্পীদের মারধর, আবার কখনো প্রযোজকের টাকা আত্মসাৎ থেকে শুরু করে প্রতারণার অভিযোগও ওঠে। 

এবার খবরের শিরোনামে আসে তার দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার বিষয় নিয়ে। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনে যাওয়ার সময় ‘গাড়ি দুর্ঘটনার’ শিকার হয়েছেন অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তানজিন তিশা। সেই পোস্টে অভিনেত্রী গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন বলে জানান। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

এরপর কয়েক ঘণ্টা পর খোঁচা দিয়ে ও রসিকতা করে আরেকটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানে তানজিন তিশা লিখেছেন— ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’ 

বিষয়টি আসলে কী, তা নিয়ে একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। স্বাভাবিকভাবে কোনো তারকাদের কোনো দুর্ঘটনার খবরে ভক্ত-অনুরাগীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কিন্তু তানজিন তিশার সেই রসিকতা করা পোস্টে অসংখ্য নেতিবাচক মন্তব্য দেখা গেছে। 

যদিও সামাজিক মাধ্যমের নেটিজেনরা ধরে নিয়েছেন— বড় কোনো ক্ষতির মুখে পড়েননি অভিনেত্রী তানজিন তিশা। এতে স্বস্তি মিলেছে অনেকেরই। তবে অভিনেত্রীর কোনো ক্ষতি হলে নেটিজেনদের একাংশ যে খুশি হতেন, তা কিছু মন্তব্য থেকেও ইঙ্গিত পাওয়া যায়।

মন্তব্য (০)





image

১৭ বছর পর ফিরছে আসিফ আকবরের ‘ট্র্যাজেডি পিলখানায়’

১

বিনোদন ডেস্ক : ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল আসিফ আকবরের কণ্ঠে &...

image

স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা প...

২

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর হৃদরোগে ...

image

কানাডার পুলিশ কর্মকর্তা জায়েদ খান, নেপথ্যে যে কারণ

৩

স্পোর্টস ডেস্ক : কানাডার পুলিশের পোশাকে ঢাকাই সিনেমার চিত্রন...

image

পোশাক বিতর্ক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন কৃতি শ্যানন

৪

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ কৃতি শ্যানন রাখিব...

image

বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

৫

বিনোদন ডেস্ক : চলতি বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেয়েছি...

  • company_logo