• খেলাধুলা

‎ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • খেলাধুলা

ফাইল ছবি

‎স্পোর্টস ডেস্ক: ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
‎
‎রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়া কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।
‎
‎সভায় প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ করা অর্থের মাধ্যমে ভাতা প্রদান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি রেলপথ, বিমান ও সড়কপথে ক্রীড়াবিদদের বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
‎
‎তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ক্রীড়াবিদরা যেন আশা ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারেন এবং তাদের পেশাদারিত্ব নিশ্চিত হয়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
‎
‎ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে দেশের ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং তাঁদের ভাতার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে নতুন ক্রীড়াবিদদেরও এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।
‎
‎তিনি আরও জানান, শিগগিরই নতুন করে ৯৫ জন ক্রীড়াবিদকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। অন্যদিকে, ইতিমধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতি চার মাস পরপর পারফরম্যান্স পর্যালোচনা করে তালিকা হালনাগাদ করা হবে। এতে পারফরম্যান্সের ভিত্তিতে কেউ বাদ পড়বেন, আবার যোগ্য নতুন ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হবে।
‎
‎সভায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়নি বলে আগেও জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের সিদ্ধান্তের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকা হবে।
‎
‎আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্য বাড়াতে দীর্ঘমেয়াদি প্রস্তুতির ওপরও গুরুত্ব দেন আমিনুল হক। আগামী পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান তিনি। এ ছাড়া এশিয়ান গেমসসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো সামনে রেখে বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
‎
‎ক্রীড়াবিদদের নাগরিক ও পরিবহনসুবিধা নিশ্চিত করার মাধ্যমে তাঁদের খেলাধুলায় আরও মনোযোগী করে তোলার উদ্যোগও নেওয়া হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

মন্তব্য (০)





image

সোনা জিততে গিয়ে হারালেন রুপা, অজুহাত খাবারে

১

স্পোর্টস ডেস্ক : অতীতের মতো এবারও এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়...

image

ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

২

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বাংলা...

image

পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা!

৩

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘ...

image

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

৪

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যেই ...

image

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

৫

স্পোর্টস ডেস্ক : ২০ বছর পর আবারও ইতালির মুখোমুখি জিনেদিন জিদ...

  • company_logo