ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায় নিয়েছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। এর আগে সিরিয়ার বড় জয়ে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছিল।
শুক্রবার দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দেয় সিরিয়া। এতে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে তারা। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে সংযুক্ত আরব আমিরাত। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নেয় সিরিয়া। ফলে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি কার্যত আনুষ্ঠানিকতায় পরিণত হয়।
বিদায়ের আগে শেষ ম্যাচে অন্তত একটি সান্ত্বনার জয় চেয়েছিল বাংলাদেশ। তবে সেই প্রত্যাশাও পূরণ হয়নি। প্রথমার্ধে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য সমতায় থেকে বিরতির পর দুই গোল হজম করে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সাত গ্রুপে অনুষ্ঠিত এবারের বাছাইপর্বে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলই কেবল আগামী বছরের মূল পর্বে খেলার সুযোগ পাবে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও।
সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে চার ম্যাচে দুটি জয় ও দুটি হার নিয়ে অভিযান শেষ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারায় দলটি। তৃতীয় ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও শেষ ম্যাচে আমিরাতের কাছে ২-০ গোলে হারতে হয়েছে।
টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দলকে জর্ডানে পাঠিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিদেশি কোচের অধীনে মাসখানেকের বেশি সময় অনুশীলনও করেছে দল। এরপরও সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কোনো পয়েন্ট আদায় করতে পারেনি বাংলাদেশ।
সব মিলিয়ে দুটি জয় ও দুটি হার, সঙ্গে গ্রুপ পর্ব থেকেই বিদায় প্রত্যাশা পূরণে ব্যর্থ হলো ডি ক্রুইফের বাংলাদেশ মিশন।
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...
নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে টুর্নামেন্ট ও ক্...
স্পোর্টস ডেস্ক: ২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ...

মন্তব্য (০)