• খেলাধুলা

রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি যে পাচ্ছেন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো বিদায় নেওয়ার পরই তার দীর্ঘদিনের পরিচিত ৭ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে রাফায়েল লেওয়ের হাতে। ডেনমার্কের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে পর্তুগালের নতুন স্কোয়াড তালিকায় লেওয়ের নামের পাশে রাখা হয়েছে রোনালদোর সেই আইকনিক নম্বর।

ইতালিয়ান সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি লেখেন, পর্তুগালের হয়ে রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি এবার পরবেন লেও।

রোমানো আরও জানান, রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় পরবর্তী দুই ম্যাচে ৭ নম্বর জার্সিটি লেওকে পরানোর সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল।

এর আগে বুধবার হঠাৎ করেই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন রোনালদো। পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। নরওয়ের বিপক্ষে ম্যাচেও পর্তুগাল জয় পেলেও রোনালদোকে বেঞ্চে থাকতে হয়েছিল।

জাতীয় দলে গুরুত্বপূর্ণ ম্যাচেও নিয়মিত বেঞ্চে বসে থাকার বিষয়টি রোনালদোর জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছিল বলে আলোচনা রয়েছে। কোচের সঙ্গে সম্পর্কের অবনতিও তার ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন।

নিজের সিদ্ধান্তের বিস্তারিত কারণ অবশ্য এখনই প্রকাশ করেননি পর্তুগিজ অধিনায়ক। রোনালদো জানিয়েছেন, যথাসময়ে তিনি পর্তুগালের মানুষকে পুরো বিষয়টির সত্যতা জানাবেন। একই সঙ্গে জাতীয় দলের প্রতি নিজের সর্বোচ্চটা সব সময় দিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

মন্তব্য (০)





image

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্...

১

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত করেছে ...

image

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্ব...

২

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ...

image

অশ্বিনের চোখে যে কারণে কোহলির চেয়ে এগিয়ে শচীন

৩

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ব...

image

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

৪

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...

image

এশিয়ান গেমস: ম্যাচ না খেলেই সেমিতে বাংলাদেশ, প্রতিপক্ষ পা...

৫

‎নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...

  • company_logo