ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ফিফা আসিয়ান কাপে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তায় বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচ। এরইমধ্যে এই ম্যাচের একাদশ ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
আগের ম্যাচের একাদশ থেকে এবার চারটি পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। মালয়েশিয়ার বিপক্ষে এক মিনিটও খেলার সুযোগ না পাওয়া জামাল ভূঁইয়া আজ মাঠে নামছেন শুরুতেই।
জামাল ছাড়াও একাদশে ফিরেছেন মোরসালিন, সুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। তাদের জায়গা করে দিতে একাদশে জায়গা হারিয়েছেন সোহেল রানা, ফারহান আলী, শাকিল আহাদ তপু ও ফাহামিদুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান (গোলকিপার), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ও শেখ মোরসালিন।
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতান জ্যোতির...
স্পোর্টস ডেস্ক : যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেই এশিয়ান গেমসে অ...
স্পোর্টস ডেস্ক : মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম...
স্পোর্টস ডেস্ক : ফুটবল গোলের খেলা। তাই এই খেলায় সবচেয়ে বেশি ...
স্পোর্টস ডেস্ক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রাটা ভ...

মন্তব্য (০)