ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান সংগ্রহের দিক থেকে তিনি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন।
এই মাইলফলকে পৌঁছাতে রুটের লেগেছে ৫২১ ইনিংস। যেখানে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার ৫২২ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তালিকায় সবার শীর্ষে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি, যিনি মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে এই মাইলফলকে পৌঁছানো ম্যাচে ৫২ বলে ৫টি চারের সাহায্যে ৪৪ রান করেন রুট। উইকেটেও তাকে বেশ আত্মবিশ্বাসীই মনে হচ্ছিল। শুরুটা দেখেশুনে করলেও সময়ের সঙ্গে সঙ্গে পেস ও স্পিন আক্রমণ সামলে দারুণভাবে রান বাড়াতে থাকেন তিনি।
মিড-উইকেটে দারুণ এক শটে বাউন্ডারি হাঁকিয়ে নিজের রানের খাতা খোলেন এবং পরবর্তীতে স্পিনের বিরুদ্ধেও সাবলীলভাবে রান তুলতে থাকেন। তবে অভিষিক্ত স্পিনার শচিন্দু কোলম্বুজের একটি বল তার ব্যাটের পাশ দিয়ে স্টাম্প ভেঙে দিলে থামে তার ৪৪
রানের ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩,০০০ রান সংগ্রাহক:
বিরাট কোহলি (ভারত) — ৪৯০ ইনিংস
জো রুট (ইংল্যান্ড) — ৫২১ ইনিংস
শচীন টেন্ডুলকার (ভারত) — ৫২২ ইনিংস
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) — ৫৪৪ ইনিংস
সব মিলিয়ে প্রথম ইংলিশ এবং সামগ্রিকভারে অষ্টম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে নাম লেখালেন ৩৫ বছর বয়সি রুট। বর্তমানে তার মোট রান সংখ্যা ২৩,০৪১ এবং সর্বকালের সংগ্রাহকদের তালিকায় তিনি অষ্টম স্থানে অবস্থান করছেন। তার ঠিক ওপরে সপ্তম স্থানে থাকা ভারতের রাহুল দ্রাবিড়ের রান ২৪,২০৮।
স্পোর্টস ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে ২০২৬ এশিয়ান...
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আ...
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ড...
নিউজ ডেস্কঃ চীন ও মালয়েশিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০...
স্পোর্টস ডেস্কঃ সব জল্পনা উড়িয়ে আর্জেন্টিনার হয়ে চুক্ত...

মন্তব্য (০)