• বিনোদন

বলিউড স্টাইলে জন্মদিন উদযাপন করলেন মৌ রহমান

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক: মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান। আজ ২৪ সেপ্টেম্বর তার জন্মদিন। জন্মদিন উপলক্ষে করেছেন বিশেষ ফটোশুট। বলিউড তারকাদের মতো উদযাপন করেছেন জন্মদিনের প্রথম প্রহর। বিশেষ এই দিনটি নিয়ে মৌ জানান, জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি।

আরটিভির লুক অ্যাট মি ম্যাগাজিনের মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পুরবী জুয়েলার্সসহ বেশ কিছু নামীদামী প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। 

কোকোলা ক্রিম বিস্কুটের বিজ্ঞাপণচিত্রসহ আরও বেশকিছু টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’, মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ বেশকিছু মিউজিক ভিডিওর মডেল হিসেবে অভিনয় করেছেন তিনি।

মৌ অভিনয় করেছেন সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’ও রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’-তে। অভিনয় করেছেন আরও বেশকিছু জনপ্রিয় টেলিভিশন নাটকেও।

ভালো গল্প হলেই তিনি চলচ্চিত্রে অভিনয় করতে চান এমনটাই জানিয়েছেন মৌ। তিনি বলেন, ‘মনের মতো গল্প হলে সিনেমাতে কাজ করার ইচ্ছে আছে।’

বাবা চেয়েছিলেন ডাক্তার হবো কিভাবে যে হঠাৎ করে মিডিয়ায় যুক্ত হয়ে গেলাম আমি আসলে নিজেও জানি না—বক্তব্য মৌ রহমানের। বাবা ব্যবসায়ী। দুই ভাই বোনের মধ্যে মৌ বড়। পড়াশোনা করছেন শান্তা মারিয়ামে ফ্যাশন ডিজাইনে।

মন্তব্য (০)





  • company_logo