ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক: ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন পর্বে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। ‘ইংলিশ লেবু’ চরিত্রে তার আগমন ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। পর্বটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয় নিয়ে প্রশংসাও করছেন অনেকে। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় এই ধারাবাহিকে একের পর এক নতুন চরিত্র যুক্ত হচ্ছে। ১২০ নাম্বার পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে দেখা গেছে আ খ ম হাসানকে। ভিন্ন লুকের এই চরিত্রে তার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।
১৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রকাশ পেয়েছে পর্বটি। গল্পে একদল গ্যাংস্টার কাবিলাকে খুঁজতে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়। তাদের আগমনের মধ্যেই গল্পে প্রবেশ ঘটে আ খ ম হাসানের চরিত্র ‘ইংলিশ লেবু’র। ফলে ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়ে তৈরি হয় নতুন পরিস্থিতি।
পর্বটি প্রকাশের পর আ খ ম হাসানের অভিনয় নিয়ে ফেসবুকে নানা মন্তব্য করছেন দর্শকরা। একজন লিখেছেন, ‘আ খ ম হাসান ভাই আসায় পর্বটা আরও জমে গেছে।’ আরেকজনের মন্তব্য, ‘ইংলিশ লেবু চরিত্রে তাকে দারুণ মানিয়েছে। সামনে আরও দেখতে চাই।’
কেউ আবার লিখেছেন, ‘অনেকদিন পর এমন একটা চরিত্রে আ খ ম হাসানকে দেখে ভালো লাগল।’ আরেক দর্শকের ভাষ্য, ‘ব্যাচেলর পয়েন্টে নতুন চরিত্রের এন্ট্রি বেশ ভালো হয়েছে। ইংলিশ লেবু সামনে কী করে, সেটাই দেখার অপেক্ষা।’
দর্শকদের এমন প্রতিক্রিয়ায় নতুন করে আলোচনায় এসেছেন আ খ ম হাসান। দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকের পরিচিত মুখ এই অভিনেতা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। এবার ‘ব্যাচেলর পয়েন্ট’র মতো আলোচিত সিরিজে যুক্ত হয়ে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও আবারও আলোচনায় এসেছেন তিনি।
তবে ‘ইংলিশ লেবু’ চরিত্রটি গল্পে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কিংবা পরবর্তী পর্বগুলোতে আ খ ম হাসানকে নিয়মিত দেখা যাবে কিনা, তা এখনো জানা যায়নি। আপাতত তার চরিত্রের আগমন এবং অভিনয় নিয়েই আলোচনা চলছে।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। আরও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানাসহ অনেকে।
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: গ্রামের আঁকাবাঁকা আলপথ কিংবা ন...
বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে ট্রোলিং ও তারকাদের শারীরিক গঠন নিয়ে কটাক্...
বিনোদন ডেস্ক : দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি...
নিউজ ডেস্ক : পুরোনো হিন্দি সিনেমায় নারী ও প্রেম বিষয়টি যেভাব...
নিউজ ডেস্ক : জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট&r...

মন্তব্য (০)