• বিনোদন

কলকাতায় সম্মানিত জয়া আহসান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পিপলু আর খানের পরিচালনায় নির্মিত বাংলাদেশের চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। এবারের উৎসবে বাংলাদেশের আরেকটি চলচ্চিত্রও সম্মাননা পেয়েছে। মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।

‘জয়া আর শারমিন’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। উৎসবের সবচেয়ে বড় স্বীকৃতিগুলোর একটি হিসেবে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে চলচ্চিত্রটি।

পুরস্কারের অনুভূতি জানাতে গিয়ে জয়া  বলেন, ‘ এই স্বীকৃতিকে আমার জন্য যেমন আনন্দের, তেমনি ‘জয়া আর শারমিন’ ছবির পুরো দলের জন্যও বিশেষ অর্জন। এই পুরস্কার শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও আনন্দ ও গর্বের বিষয়। বিশেষ করে লকডাউনের মতো একটি সীমাবদ্ধ সময় ও দুই নারীর সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে নির্মিত ছবিটি কলকাতার দর্শক, সমালোচক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, সেটিও আমার কাছে গুরুত্বপূর্ণ।’

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। ছয় দিনের এই আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

রোববার রাতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই ঘোষণা হয় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘জয়া আর শারমিন’-এর নাম। ছবিটির এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের অভিনয়জীবনের ঝুলিতে যুক্ত হলো আরও একটি উল্লেখযোগ্য সাফল্য।

মহামারির সময়কার লকডাউনকে পটভূমি করে নির্মিত ‘জয়া আর শারমিন’ একটি ৮৬ মিনিটের বাংলা ভাষার মনস্তাত্ত্বিক চলচ্চিত্র। ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন জয়া চরিত্রে। তার সঙ্গে শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের গুণী অভিনেত্রী মহসিনা আক্তার। একই ছাদের নিচে দীর্ঘ সময় আটকে থাকা দুই নারীর সম্পর্কের পরিবর্তন, নিঃসঙ্গতা, পারস্পরিক মানসিক নির্ভরতা এবং শ্রেণি ও ক্ষমতার ব্যবধানকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।

মন্তব্য (০)





image

৮৪ বছর বয়সে এসে যে আক্ষেপের কথা জানালেন অমিতাভ

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের প্রা...

image

‎বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন...

নিউজ ডেস্কঃ ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভ...

image

তরুণদের অভিনয় শেখাবেন মোশাররফ করিম

নিউজ ডেস্ক : দীর্ঘদিন মঞ্চে অভিনয় করে পর্দায় নিজের আলাদা জায়...

image

মিমির বিয়ের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ, পাত্রের পেশা নিয়ে চমক

বিনোদন ডেস্ক : এতদিন বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই অভিনেত্রী মিমি চ...

image

মৌসুমীর সঙ্গে সম্পর্ক কীভাবে টিকে আছে, গোপন রহস্য জানালেন...

নিউজ ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সান...

  • company_logo