ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় দিদি নাম্বার ১ সঞ্চালনা দিয়ে ঘরে ঘরে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি জি বাংলার দিদি নাম্বার ১-এ এসেছিলেন সারেগামাপার বিজেতা-প্রতিযোগীরা। এ সময় ছিলেন সারেগামাপা ২০১৪ বিজয়ী অন্বেষা দত্ত, অঙ্কিতা ভট্টাচার্য, আরাত্রিকা মাইতি, সায়ন্তনী ঘোষরা। বরাবরই গানের এই রিয়েলিটি শো বাংলায় ভীষণ জনপ্রিয়। সেখানে দিদি নাম্বার ১-এর মঞ্চে তাদের পেয়ে খুশি দর্শকরাও। এ শোর হোস্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জমিয়ে উপভোগ করছেন প্রতিযোগীরাও।
অন্বেষা দত্ত দিদি নাম্বার ১ চলাকালে স্বস্তিকাকে জানান, তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত। ছোটবেলায় ক্রান্তি দেখেছিলেন, যা ছিল জিৎ ও স্বস্তিকা জুটির অন্যতম হিট সিনেমা। এরপরই কবে আবার সিনেমা করবেন জিতের সঙ্গে?—এমন প্রশ্ন করে বসেন অন্বেষা দত্ত। এর উত্তরে স্বস্তিকা বলেন— ‘আরে কবে দেখতে পাব আমিও! কী জানি ওরকম গল্প আবার যবে তৈরি হবে। ধামাকেদার একটা কিছু হতে হবে। অফার এসে গেলেই করে ফেলব।’
অভিনেতা জিতের সঙ্গে প্রেমের কথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এমনকি এটাও জানিয়েছিলেন যে, তাদের বিচ্ছেদে সব থেকে কষ্ট পেয়েছিল তার মেয়ে অন্বেষা। এমনকি এখনো মাঝে মাঝে কথা শোনায়— ‘অত সুন্দর ছেলের’ সঙ্গে বিচ্ছেদ নিয়ে। এমনকি সম্পর্ক ভাঙায় মায়েরই দোষ খোঁজে সে।
জানা গেছে, ডিভোর্সি স্বস্তিকাকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেনি জিতের পরিবার। যদিও অভিনেত্রীর সঙ্গে তার স্বামী প্রমিত সেনের ডিভোর্সের মামলা এখনো ঝুলে রয়েছে। আইনত তাদের ডিভোর্স হয়নি বলেই বছরখানেক আগেও জানান অভিনেত্রী।
এদিকে চলতি বছরের মে মাসে দিদি নাম্বার ১ থেকে আচমকাই বাদ পড়েন শোর দীর্ঘদিনের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেই দায়িত্ব স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাঁধে এসে পড়ে। শুরুর দিকে অনেক ট্রলের মুখে পড়তে হয় তাকে। তবে নিজস্ব ঢঙেই সামলেছেন সবটা। বরং আন্তরিক ব্যবহার, মিষ্টি হাসি এবং সাবলীল সঞ্চালনা দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।
বিনোদন ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল হিলটনে ৪ থেক...
বিনোদন ডেস্ক : আগামী বছর বিনোদন অঙ্গনে দুই দশক পূর্ণ করবেন দ...
বিনোদন ডেস্ক : আজ ১০ সেপ্টেম্বর কিংবদন্তি অভিনেতা এটিএম...
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে...
বিনোদন ডেস্ক : একসময় বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে মুম্বাইয়ের আন্...

মন্তব্য (০)