ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : একটি নাম, একটি জনপ্রিয় জুটি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা তিন দশকের অসংখ্য প্রশ্ন। নব্বইয়ের দশকে পর্দায় শাবনূর-সালমান শাহ জুটি ছিল তুমুল জনপ্রিয়। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর অকালমৃত্যুর পর সেই জুটির নামই ঢুকে পড়ে দেশের অন্যতম আলোচিত মৃত্যুরহস্যের বিতর্কে। ৩০ বছর পরও প্রশ্নটি তাই ফিরে আসে—সালমান শাহর মৃত্যুর সঙ্গে শাবনূরের কোনো দায় ছিল কি?
২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই তদন্ত প্রতিবেদন প্রকাশের পর অস্ট্রেলিয়া (বর্তমানে তার স্থায়ী আবাস) থেকে যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবনূর বলেছিলেন, সালমান শাহ আত্মহত্যা করলেও তার জন্য তিনি কেন দায়ী হবেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সালমান শাহকে নিজের ভালো সহশিল্পী হিসেবে বর্ণনা করেন এবং তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। পিবিআইয়ের প্রতিবেদনে তার নাম আসায় ক্ষোভও প্রকাশ করেন তিনি। অর্থাৎ, একই ঘটনাকে ঘিরে দুটি ভিন্ন অবস্থান সামনে এসেছে।
তদন্ত সংস্থা সালমান শাহর ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক বিরোধের বিষয়টি বিবেচনায় নিয়েছিল। তবে শাবনূর সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। এখনো নিজের পুরোনো অবস্থানে অনড় আছেন তিনি। সালমান শাহর মৃত্যুর ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও কিছুদিন আগে জানিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেন শাবনূর। নিজের ফেসবুক পেজে সালমান শাহর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…।
তিনি আরও লেখেন, এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক—তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়। তোমার অকালপ্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।
‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো, প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
বিনোদন ডেস্ক: নব্বই দশকের ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ...
নিউজ ডেস্কঃ মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতলেন ডোমিনিকান রি...
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...
বিনোদন প্রতিবেদকঃ এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট শো ‘ব...
নিউজ ডেস্ক : অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তান...

মন্তব্য (০)