ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।
ঘটনার পর আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। স্বামী নিরাপদে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা… আল্লাহ পাক হেফাজতের মালিক, আমীন।’
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি।
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী মেঘনা আলম বলেছেন, তার কারাবা...
বিনোদন ডেস্ক : একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন সাদিয়া জাহ...
বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় নন্দিত অভিনেত্রী জয়া আহসান...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্...

মন্তব্য (০)