• বিনোদন

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, মিউজিক ভিডিওতে ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: গ্রামের আঁকাবাঁকা আলপথ কিংবা নদীতীরে বাঁশির সুরে শ্রোতাদের হৃদয়ে যে আবেগ ও বেদনা ছড়িয়ে দিয়েছেন বাঁশিওয়ালা শেখ সোলায়মান, সেই সুর এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁশির সুরের জন্য ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বাঁশির পাশাপাশি গানেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন এই শিল্পী।

কভার গানে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর সাম্প্রতিক সময়ে মৌলিক গান তৈরিতে মনোযোগ দিয়েছেন শেখ সোলায়মান। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ হতে যাচ্ছে তার নতুন মৌলিক গান ‘মানব জীবন’।

গানটির কথা ও সুর করেছেন খ্যাতনামা সাংবাদিক সাইফুল শাহীন। সংগীতায়োজন করেছেন এআর রানা। ইতোমধ্যে গানটির অডিও নির্মাণের পাশাপাশি সম্পন্ন হয়েছে নান্দনিক মিউজিক ভিডিওর চিত্রায়ণ।

টাঙ্গাইলের যমুনা নদীর তীর, ঐতিহাসিক হেমনগর জমিদারবাড়ি, নবগ্রামসহ জেলার বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। লোকজ আবহে নির্মিত এই ভিডিওতে গানটির কথা ও সুরের পাশাপাশি টাঙ্গাইলের নদী, গ্রামবাংলার প্রকৃতি এবং অপরূপ বাংলাদেশের নান্দনিক দৃশ্যও উঠে আসবে।

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ দেশি-বিদেশি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। পাশাপাশি গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে শেখ সোলায়মানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন এই গান ও মিউজিক ভিডিও নিয়ে ইতোমধ্যে শ্রোতা-দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শিল্পীর প্রত্যাশা, ‘মানব জীবন’ গানটি দেশ-বিদেশের বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

মন্তব্য (০)





image

ক্যাটরিনার ওজন নিয়ে ট্রল, যে কড়া বার্তা দিলেন সালমান

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে ট্রোলিং ও তারকাদের শারীরিক গঠন নিয়ে কটাক্...

image

জামালপুরের ঐতিহ্য তুলে ধরছে হানিফ সংকেতের ইত্যাদি

বিনোদন ডেস্ক : দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি...

image

শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তি হয় রাধিকার, কেন?

নিউজ ডেস্ক : পুরোনো হিন্দি সিনেমায় নারী ও প্রেম বিষয়টি যেভাব...

image

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

নিউজ ডেস্ক : জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট&r...

image

মা হওয়ার গুঞ্জনের মাঝেই মুখ খুললেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক : ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী মৌসুমী হামিদ। ...

  • company_logo