• সমগ্র বাংলা

নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা পরিষদের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তি তুলে দেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, উপ সহকারী প্রকৌশলী আব্দুস সবুর, শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ, মেহেজাবিন উশা বক্তব্য রাখেন। এসময় অন্যান্য কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩২ লাখ ৭০ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তোমরাই আগামীর নওগাঁ তথা বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মেধার মূল্যায়ন করা এবং তোমাদের সঠিক পথে চালিত করা আমাদের দায়িত্ব। এই বৃত্তি তোমাদের আরও কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের জন্য উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। জেলা পরিষদ সব সময় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মেধাবীদের পাশে থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় শিশু কলি হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ

পাবনা প্রতিনিধিঃ পাবনায় শিশু কামরুন্নাহার কলি হত্যাকাণ্ডের ব...

image

‎দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. ন...

image

চাটমোহর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর প্রেসক্লাবের নবনির্বাচিত কমি...

image

নওগাঁয় বৈদ্যুতিক পোলে আটকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একটিমাত্র বৈদ্যুতিক পোলের কারণে বছর ...

image

বগুড়ায় ড্রেনে ককটেল সাদৃশ্য বস্তু, পরে মিললো বালু

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া মহানগরের সূত্রাপুর বাংলা স্কুলের...

  • company_logo