• সমগ্র বাংলা

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক্ষিণ সেনগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বাড়ির আঙিনার পাশে জনু মেম্বারের পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দক্ষিণ সেনগ্রামের মো. মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) এবং মো. রুবেল হোসেনের ছেলে মো. মাফুজ (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের মৃত্যু হয়।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয়রা শিশুদের পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয়ের কাছে একা না যেতে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (০)





image

অপ্রতীমকে হারিয়ে পাগলপ্রায় মা নাহিদা, প্রশ্ন রাখলেন ‘এটা ...

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের স...

image

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় একটি গ্যাস ফিলিং স্টেশনের গ্যাস প্ল...

image

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়...

image

নড়াইলে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্র...

image

মানিকগঞ্জে ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থ...

  • company_logo