• সমগ্র বাংলা

ফরিদপুরে ভুল করে কালাচকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে সাপের কামড়ে ওঝার মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে বিষধর কালাচ সাপকে নির্বিষ দাঁড়াশ মনে করে ধরতে গিয়ে দংশনের শিকার হয়ে আলমগীর ওঝা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আলমগীর সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ইজিবাইকচালক হলেও পাশাপাশি এলাকায় ঝাড়ফুঁক ও সাপুড়ে হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার শয়তানখালী ঘাটের চরে সাপের উপদ্রবের খবর পেয়ে তা ধরতে যান আলমগীর। সেখানে সাপটিকে নির্বিষ দাঁড়াশ মনে করে খালি হাতে ধরার চেষ্টা করতেই সেটি তাকে কামড় দেয়। তবে দংশনের পরপরই হাসপাতালে না গিয়ে আলমগীর প্রথমে তার বাবার কাছে যান। তার বাবা ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন।

ঝাড়ফুঁকের একপর্যায়ে আলমগীরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিষের তীব্রতা দেখে তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছলাম বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রজাতি শনাক্তে ভুল করার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তিনি নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছেন।

এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল সাপের দংশনের শিকার ব্যক্তিদের কবিরাজি বা ঝাড়ফুঁকের ওপর ভরসা না করে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম প্রয়োগের জোর তাগিদ দিয়েছেন।

মন্তব্য (০)





image

সারের জন্য দীর্ঘ লাইন, ব্যাহত কৃষকের কর্মযজ্ঞ

জামালপুর প্রতিনিধি : ফসলের মাঠে কৃষকের ব্যস্ত সময়। আমনসহ বিভ...

image

বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চ...

image

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে এক অজ্ঞাত নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে প...

image

কুরআন-সুন্নাহর আলোয় বদলে গেছে চুয়াডাঙ্গার কর্চাডাঙ্গা গ্র...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবা...

image

দিনাজপুরে ট্রেনে কাটায় সড়ক দুর্ঘটনায় নদীতে ৩ লাশ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ট্রেনে কাটায় এক ব্যক্ত...

  • company_logo