• সমগ্র বাংলা

চাটমোহর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে দায়িত্ব প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেলালুর রহমান জুয়েল এবং সঞ্চালনা করেন এসএম মাসুদ রানা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান পলাশ, মো. রকিবুর রহমান টুকুন, শাহিন রহমান, শামীম হাসান মিলন, মো. নূরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, বিপ্লব আচার্য্য, সঞ্জিত সাহা কিংশুক, সালাউদ্দিন খান সোহেল ও বকুল রহমানসহ প্রেসক্লাবের সদস্যরা।

আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রকিবুর রহমান টুকুনসহ অন্যান্য সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. রকিবুর রহমান টুকুন বলেন, প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং সংগঠনের সার্বিক ইতিবাচক কর্মকাণ্ড আরও গতিশীল করতে তিনি সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।

মন্তব্য (০)





  • company_logo