ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘ধীরে ধীরে দখল বাড়ানোর’ প্রক্রিয়া বন্ধেরও দাবি জানান তিনি।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গুতেরেস বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না। গাজা নিয়ে ঘোষিত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের আহ্বানও জানান জাতিসংঘ মহাসচিব।
পাশাপাশি, কোনো বাধা ছাড়াই গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়ার দাবি জানান তিনি। তার মতে, একটি ন্যায়সঙ্গত, দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথে প্রথম পদক্ষেপ হতে পারে যুদ্ধবিরতি।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যা...
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থীসহ মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ন...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্...
নিউজ ডেস্ক : ইউক্রেন সংকটের জন্য পশ্চিমা বিশ্বের সম্প্রসারণব...
নিউজ ডেস্ক : ওমানের রাজধানী মাসকাটে মার্কিন দূতাবাসের কার্যা...

মন্তব্য (০)