• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পরমাণু সংকটের সমাধান হলে ইরানকে পরমাণু জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের রেইবার্ন হাউস অফিস বিল্ডিংয়ে দেওয়া এক বক্তব্যে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এই কথা জানান।

ব্লুমবার্গের বরাত দিয়ে ক্রিস রাইট বলেন, ইরান চাইলে দেশের বাইরে থেকে তাদের জ্বালানি সরবরাহ করা সম্ভব। তবে এই প্রস্তাবটি সরাসরি ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত। 

ওয়াশিংটনের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে জানিয়ে আসছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি। 

তিনি আরও যোগ করেন, এই সমস্যার সমাধান হলে ইরান পুনরায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে পারে এবং তাদের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে।

এরই মধ্যে তেহরানের প্রায় ১৪০ মাইল দক্ষিণে অবস্থিত নাতান্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছে এ বছর নির্মাণকাজের স্পষ্ট গতিবৃদ্ধি লক্ষ্য করার পর ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে ‘চূড়ান্ত হামলার’ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও তীব্র করার হুমকি দিয়ে বলেছেন, দেশটিতে আরও বড় পরিসরে বোমা হামলা চালানো হতে পারে এবং তারা কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।

এ ছাড়া নাতান্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছাকাছি পিকঅ্যাক্স মাউন্টেন সাইটে বিভিন্ন তৎপরতা ও নড়াচড়া শনাক্ত করার পর সেখানেও হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব শীঘ্রই তারা পিকঅ্যাক্স সাইটে হামলা চালাতে পারেন।

সূত্র: মিডলইস্ট মনিটর

মন্তব্য (০)





image

তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুটি...

image

ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঠিক কতখানি...

image

বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আ...

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের...

image

হুথিদের অস্ত্রভাণ্ডারে বিমান হামলা

নিউজ ডেস্ক : ইয়েমেনের মারিব প্রদেশে হুথি বিদ্রোহীদের বেশ কিছ...

image

ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লা...

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে কয়েক মাসের সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট...

  • company_logo