• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজের একশ' কিলোমিটারের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ এলে হামলার হুঁশিয়ারি ইরানের ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালির কাছাকাছি এলে মার্কিন যুদ্ধজাহাজকে ইরানি বাহিনীর প্রতিরোধের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। এর মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকেও চ্যালেঞ্জ করেছে তেহরান।

‎ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজের বরাতে জানা গেছে, আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক কমান্ডার বলেছেন, হরমুজ প্রণালি যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, তাহলে মার্কিন নৌবাহিনীকে একটি যুদ্ধজাহাজ প্রণালির ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসতে হবে।
‎
‎তিনি বলেন, 'হরমুজ প্রণালি যদি আমেরিকার নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনাদের একটি যুদ্ধজাহাজ ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসুন।'
‎
‎ইরানি এই কর্মকর্তা দাবি করেন, ওই এলাকায় মার্কিন কোনো যুদ্ধজাহাজ এগিয়ে এলে ইরানি বাহিনী যে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ভালোভাবেই অবগত। সাম্প্রতিক দিনগুলোতেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
‎
‎বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।
‎
‎ইরানের এই হুঁশিয়ারির ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য (০)





image

‎বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ...

image

‎নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি, দেবে কিনা জানি ন...

২

‎আন্তর্জাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য ব...

image

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

৩

নিউজ ডেস্ক : ২০২৭ সালের হজকে সামনে রেখে ৭৮ দেশের হজবিষয়ক অফি...

image

ক্ষমতাবান নেতা হওয়ার আগে সবকিছু হারিয়েছিলেন শি জিনপিং

৪

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রায় ১৪ বছর ধরে দায়িত...

image

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

৫

নিউজ ডেস্ক : অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব...

  • company_logo