• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎জাভা সাগরে ২৪৩ জন আরোহীসহ একটি ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২৪৩ জন যাত্রী নিয়ে একটি ইন্দোনেশীয় যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে নিখোঁজ হয়েছে। এতে ২৪৩ জন যাত্রীর মধ্যে ৩০ জন নাবিক ছিলেন। রোববার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।সম্প্রচারকারী সংস্থা কম্পাস-এর বরাতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সেন্ট্রাল ইন্দোনেশিয়ান সময় রাত প্রায় ২টায় জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন যাওয়ার পথে ভার্গো ট্রান্সপোর্ট ৮ ট্রেনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

‎অনুসন্ধান প্রধান আই পুতু সুদায়ানা বলেন, জাহাজ নিখোঁজের দু’ঘণ্টা পর জরুরি প্রতিবেদন পাওয়া যায়। খবরের সাথে সাথে একটি যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল জাহাজটির নিখোঁজ এলাকার উদ্দেশে রওনা হয়।

‎সুদায়ানা আরও বলেন, প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজটি বানজারমাসিনের বাসিরিহ এসএআর ডক থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল (৯২ মাইল) দূরে জাভা সাগরের জলরাশিতে খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

মন্তব্য (০)





image

‎সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইয়েমেন উপকূল ‎

নিউজ ডেস্কঃ সৌদি আরব ও হুতি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় এখনও...

image

জাকির নায়েককে কি ভারতে প্রত্যর্পণ করছে মালয়েশিয়া, যা জানা...

নিউজ ডেস্ক : ভারতে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিশ্চি...

image

মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের সুর, বদলাচ্ছে দিল্লি বে...

নিউজ ডেস্ক : ভারতের মাটিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পা রাখার আগেই দিল...

image

‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে ব...

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বসেছে ব্রিকস জোটের বড় ব...

image

ট্রাম্পের সাড়া মিলছে না, কী করবেন সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক : গত এক সপ্তাহ ধরে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সঙ্গ...

  • company_logo