ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ওমানের রাজধানী মাসকাটে মার্কিন দূতাবাসের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনের হুথি আন্দোলনের প্রতিনিধিদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর আল-জাজিরার।
রয়টার্স-কে দেওয়া বেনামি সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। ওমানের মধ্যস্থতায় সপ্তাহান্তে এই মুখোমুখি বৈঠকটি আয়োজিত হয়।
এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে হুথিরা তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।
এরপর সোমবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও গণমাধ্যমের কাছে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা নিশ্চিত করেন, তবে সে সময় তিনি বিস্তারিত কিছু জানাননি।
মাসকাটের বৈঠকে হুথি প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে মার্কিন কোনো জাহাজে হামলার কোনো ইচ্ছা তাদের নেই এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে বদ্ধপরিকর।
এছাড়া একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবের মালিকানাধীন জাহাজ বাদে ইসরাইলি বা অন্য কোনো বাণিজ্যিক জাহাজেও হামলা চালাবে না বলে জানিয়েছে এই গোষ্ঠীটি।
নিউজ ডেস্ক : ইউক্রেন সংকটের জন্য পশ্চিমা বিশ্বের সম্প্রসারণব...
নিউজ ডেস্কঃ গত এক সপ্তাহে, ইয়েমেনের বিভিন্ন এলাকায়, সৌদি নেত...
নিউজ ডেস্কঃ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নি...
নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুটি...
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঠিক কতখানি...

মন্তব্য (০)