• সমগ্র বাংলা

বগুড়ায় বাসায় একা পেয়ে ধর্ষণের অভিযোগ, পলাতক আসামি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি নাজিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আগুনিয়া তাইড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজিম উদ্দিন সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় (খানপাড়া) এলাকার মৃত হক প্রধানের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ১১ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী ২০ বছর বয়সী এক নারীকে বাসায় একা রেখে তাঁর বাবা-মা ব্যবসায়িক কাজে বাইরে যান। ওই দিন দুপুর একটার দিকে নাজিম উদ্দিন ওই বাসায় প্রবেশ করে তাঁকে একা পেয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর বড় বোন বাসায় এলে নাজিম কৌশলে পালিয়ে যান। পরে ভুক্তভোগী বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেন। ১২ সেপ্টেম্বর দায়ের করা মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, মামলার পর থেকে নাজিম গ্রেপ্তার এড়াতে আগুনিয়া তাইড় এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকার রায়হান আকন্দের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর নাজিম উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

মন্তব্য (০)





image

অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, বগুড়ায় পাঁচ প্রতিষ্ঠানকে জর...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈর...

image

সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ত্রি-বার্ষ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

পঞ্চগড়ে দুই যুবদল নেতার ওপর হামলা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কা...

image

সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সেবনের অপ...

image

ফরিদপুরে পুকুরে ডুবে প্রাণ গেল মধুখালীর ৫ বছরের শিশুর

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় বাড়ির পাশের পু...

  • company_logo