• সমগ্র বাংলা

ফরিদপুরে পুকুরে ডুবে প্রাণ গেল মধুখালীর ৫ বছরের শিশুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে উৎস সরকার নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত উৎস সরকার ওই গ্রামের উত্তম সরকারের একমাত্র সন্তান।

স্বজনরা জানান, সকালে ঘুম থেকে ওঠার পর উৎসের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অলক্ষে শিশুটি হেঁটে ঘর থেকে বাইরে বের হয়ে যায়। পথচলার একপর্যায়ে সে পাশের বাড়ির একটি পুকুরে পড়ে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সন্তানকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে স্থানীয় একটি পুকুরে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে ওই পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো দাসপাড়া গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে দুই যুবদল নেতার ওপর হামলা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কা...

image

সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সেবনের অপ...

image

কালীগঞ্জে ৫ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী মসলিন কটন ...

image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উ...

ফরিদপুর প্রতিনিধি: অন্যর গরুর গোয়ালঘরই ছিল তাদের ঘর। সেখানে...

image

ফরিদপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বৃদ্ধ বাবাকে পি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ সুপ্রিম ক...

  • company_logo