• সমগ্র বাংলা

ফরিদপুরে পদ্মায় ভেসে উঠল হাত-পা ও ব্লকে বাঁধা নারীর লাশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে পদ্মা নদীর তীর থেকে সিমেন্টের ব্লক ও ইট বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ডিক্রীরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পদ্মা নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে সিঅ্যান্ডবি ঘাট নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহতের পরনে ম্যাক্সি ও ওড়না ছিল। তাকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ওড়নার সঙ্গে সিমেন্টের ভারী ব্লকের অংশ ও ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঅ্যান্ডবি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্ততঃ সাত দিন আগে ওই নারীকে হত্যা করে লাশ নদীতে ডুবিয়ে দেওয়া হয়। পানিতে লাশ পচে ফুলে উঠলে ইট-পাথরসহ সেটি তীরে ভেসে আসে।

খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে মরদেহ অতিরিক্ত পচে যাওয়ার কারণে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ফরিদপুর নৌ পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু বা সম্ভাব্য হত্যা মামলার প্রস্তুতিসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার ; অবশেষে ডিবির ওসি রাশেদ...

পাবনা প্রতিনিধি : সাংবাদিকদের আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যে...

image

পাবনায় ৩৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল রোটারি ক্লাব

পাবনা প্রতিনিধি : নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে প...

image

কালীগঞ্জে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, এনসিপি নেত...

গাজীপুর প্রতিনিধি : একই দিনে দুই জায়গায় নিয়ে যাওয়ার অভিযোগ। ...

image

ডেঙ্গু প্রতিরোধে পাবনা জেলা যুবদলের সপ্তাহব্যাপী কর্মসূচি...

পাবনা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র...

image

জামালপুরে উদ্যোক্তা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে উদ্যোক্তাদের সচেতন...

  • company_logo