• সমগ্র বাংলা

কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ২ নম্বর পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মান্নু শেখের স্ত্রী তহমিনা বেগম ওরফে তুহিনকে মাদকসহ আটক করা হয়। পরে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাবরা-হাচলা ইউনিয়নের জুশালা গ্রামে পৃথক অভিযান চালিয়ে মৃত সৈয়দ মহেশ্বরের ছেলে সৈয়দ বোরহান উদ্দিন ওরফে ‘ভেজা বোরহান’ এবং বাবরা গ্রামের সানোয়ার খানের ছেলে বাপ্পী খানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালতের সামারি ট্রায়াল প্রসিকিউশন ০১/২৬-এর মাধ্যমে তহমিনা বেগমকে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।#

 

মন্তব্য (০)





image

চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বদলি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি...

image

মাদারগঞ্জে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শ্রমিক দলের...

image

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

নড়াইল প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা ...

image

ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জন এস এম মঞ্...

image

ফরিদপুরের আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তদের অতর্ক...

  • company_logo