• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে আরও ৭৩১ জন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

‎এতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৭ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৩১ জন রোগী এসেছে।

‎স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। কেবলটিভি বাছুন

‎গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬ জন।

মন্তব্য (০)





  • company_logo