• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া স্বাস্থ্য খাতকে সরকার আগামী দুই বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
‎
‎তিনি বলেন, শিগগিরই উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত হতে যাচ্ছে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, আইসিইউ ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত থাকবে।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ্ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
‎
‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসিক রোগীদের শয্যা ও চিকিৎসাসেবা বাড়াতে মানসিকভাবে অসুস্থদের জন্য নতুন হাসপাতাল তৈরির কথা ভাবছে সরকার। মানসিক রোগ প্রতিরোধে কেবল চিকিৎসায় নির্ভর না হয়ে ব্যাপকভাবে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
‎
‎এ ছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে সব ধরনের বিনোদন কার্যক্রম সরিয়ে ফেলার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্তব্য (০)





  • company_logo