ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম ও খুলনায় ২ জন করে এবং ঢাকা ও বরিশালে ১ জন করে মারা গেছেন। এসময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের।
২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা ৬৩ জন (যা শুধু ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে)।
এসময়ে হাম রোগীদের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এর মধ্যে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।
এসময়ে মোট সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩৫ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। একই সময়ে মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯০ জন
নিউজ ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার ...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আ...
নিজস্ব প্রতিবেদক : ক্যান্সার চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগ...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর...

মন্তব্য (০)