ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় দলের ৩ তারকা ক্রিকেটারকে তলব করেছে গোয়েন্দা সংস্থা। সেই তিন ক্রিকেটারের মধ্যে রয়েছেন ওপেনার ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ান সহ আরও একজন ক্রিকেটার।
মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও সুপার।
সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে ইমাম ও রিজওয়ানের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয়। পরে ফোন দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর এনসিসিআইএ তদন্তের অংশ হিসেবে দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায়।
তবে ঠিক কী কারণে পিসিবি ক্রিকেটারদের মোবাইল ফোন জব্দ বা নিজেদের হেফাজতে নিয়েছিল, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বোর্ড।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর লর্ডসে পরাজয়ের পর জরুরি পদক্ষেপ নেয় পিসিবি। দল থেকে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেয়া হয়।
দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)